• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

দিনাজপুরে খালখনন কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ০১:১১ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দিনাজপুরে খালখনন কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন। সফরের সময় তিনি তার নানা-নানির কবর জিয়ারতও করবেন।

সোমবার (১৬ মার্চ) তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খালখনন কর্মসূচি উদ্বোধন করবেন। এই উদ্যোগের মাধ্যমে সারাদেশে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে সকাল ১০:৩০ টায় পৌঁছবেন। সেখান থেকে বাসে কাহারোলে যাবেন। খালখনন উদ্বোধন শেষে তিনি দিনাজপুর শহরে আসবেন, নানা-নানির কবর জিয়ারত করবেন এবং সার্কিট হাউজ মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বিমানে রওনা দেবেন।

সাধারণ তৃণমূল নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী আগমনের জন্য উদগ্রীবভাবে অপেক্ষা করছেন। দিনাজপুর জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি চলছে।

এদিকে, প্রধানমন্ত্রী যখন নানা-নানির কবর জিয়ারত করবেন, তার আগমন ঘোষণার পর থেকে শেখ ফরিদপুর কবরস্থানে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, কবরস্থানের সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী জানিয়েছেন।

সফরের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী সফরের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এসএসএফের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য এবং ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার
বিমানে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার
বাংলাদেশে হাসপাতাল করতে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের
বাংলাদেশে হাসপাতাল করতে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের
চারণভূমি ও তৃণভূমি পুনরুদ্ধারের আহ্বান পরিবেশমন্ত্রীর
চারণভূমি ও তৃণভূমি পুনরুদ্ধারের আহ্বান পরিবেশমন্ত্রীর