• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত- আবদুস সালাম

   ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

যখনই নির্বাচন দেন না কেন, বিএনপি নির্বাচনের জন্যে প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

রোববার ২৬ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে  জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ভেদ করেই বিএনপি টিকে আছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে, বিএনপির হারানোর কিছু নেই। ক্ষমতায় যেতে পারলে সব সমস্যার সমাধান করে দক্ষতা প্রমাণ করবে বিএনপি। পরিস্থিতি উত্তরনে একটি ষুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তরের বিকল্প নেই।

আলোচনাসভায় যোগ দিয়ে দেশ পরিচালনায় জিয়াউর রহমানের নানা উদ্যোগ তুলে ধরেন বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেন সরকারে গেলেন? আন্দোলনে থাকলে আন্দোলনের মাধ্যমেই তো দাবি আদায় করা যায়। সরকারে যেহেতু গিয়েছে তখন মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে আপনারা সারাদেশে যে কম্বল বিতরণ করছেন এর টাকা দিচ্ছে কে? আপনারা রাজনৈতিক দল করার জন্য বৈঠক করছেন। খোলা জিপে চড়ে মালের পর মাইল ঘুরে বেড়াচ্ছে টাকা দিচ্ছে কে? এই প্রশ্ন করলেই অপরাধ হয়ে যাবে? এ প্রশ্ন করার অধিকার সবার রয়েছে। আগে এ প্রশ্ন করতে পারে নাই বলেই আন্দোলনে মায়েরা,মুগ্ধরা পানি দিয়েছে জীবন দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে  যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। আবার প্রমাণ করতে পারবে না এমন নিশ্চয়তা কিন্তু নাই। সুতরাং নিজেদেরকে সবকিছুর ঊর্ধ্বে ভাবাটা আপনাদের ঠিক হচ্ছে না।

আলাল বলেন, জাতিকে যদি বিভক্ত করেন তাহলে আওয়ামী লীগের প্রকৃতি ঢেকে দেওয়ার অপচেষ্টা করা হবে। পৃথিবী বিভাজন সৃষ্টি করেন মানুষের দৃষ্টি সেদিকে যাবে। আওয়ামী লীগের কুকীর্তি নিচে নেমে যাবে ঢেকে যাবে। সুতরাং এই বিভাজন করবেন না। কারণ আওয়ামী লীগ যা করে গেছে হাজার বছরের ইতিহাসে তা লিপিবদ্ধ থাকবে।

এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তরুণ প্রজন্মকে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে পথ চলার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, কঠিন সময়ে স্বাধীনতার ডাক দিয়ে জাতিকে বিপদ থেকে বাচিয়ে ছিলেন জিয়াউর রহমান।

তিনি বলেন, জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়েই আমরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। তার স্বাধীনতা ঘোষণা জাতিকে অনুপ্রাণিত করেছিলো বলেও জানান এই মুক্তিযোদ্ধা।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, অনির্বাচিত সরকার নয় একটি নির্বাচিত সরকারই পারে সংস্কার করতে।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম