• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

মোজতবা খামেনির সন্ধান পেতে কোটি ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ মার্চ ২০২৬, ০৫:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির মাধ্যমে এই ঘোষণা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ‘আপনার কাছে যদি এদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য থাকে, তাহলে আমাদের টর-ভিত্তিক টিপলাইন বা সিগন্যাল অ্যাপের মাধ্যমে জানাতে পারেন। আপনার দেয়া তথ্যের ভিত্তিতে আপনাকে অন্য দেশে পুনর্বাসন এবং পুরস্কারের জন্য যোগ্য বিবেচনা করা হতে পারে।’

যেসব ইরানি নেতার নাম তালিকায় রয়েছে তাদের মধ্যে আছেন- সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সর্বোচ্চ নেতার কার্যালয়ের উপ-চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি। ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। ঘোষণায় কয়েকটি স্থানে ছবির পরিবর্তে কেবল সিলুয়েট ব্যবহার করা হয়েছে। কারণ সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি পাওয়া যায়নি।

এই পুরস্কার ঘোষণার সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে তাদের বিমান হামলা চালিয়ে যাচ্ছিল, যা এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। শুক্রবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, আগামী কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে খুব কঠোরভাবে হামলা চালাবে। তিনি বলেন, আগামী সপ্তাহে আমরা তাদের ওপর খুব কঠিন আঘাত হানব। ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযান আরও জোরদার করা হবে। ২৮ শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রথম দফা হামলা শুরু করে, যাতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। সেই হামলার পর থেকেই অঞ্চলজুড়ে যুদ্ধের পরিধি বাড়তে থাকে এবং উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের
ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা