• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য যুদ্ধে হরমুজ প্রনালীতে জাহাজ চলাচল নিয়ে অস্বাভাবিকতা তৈরি হওয়ায় জ্বালানী সংকটে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটার যে শঙ্কা বাংলাদেশকে ঘিরে ধরেছিল, তা কাটতে শুরু করেছে। 

ইতোমধ্যেই পরিশোধিত জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জাহাজ। যা দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ৩-১৪ মার্চ জাহাজগুলো বন্দরে নোঙর করে।  

এর ১১টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা শেষ। বাকি ৫টি থেকে খালাস করা হচ্ছে। আগামী কয়েক দিনে আরও তিনটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ১০ দিনে কাতার থেকে তিনটি এলএনজিবাহী জাহাজ—‘আল জুর’, ‘আল জাসাসিয়া’ ও ‘লুসাইল’—প্রায় ৬২ হাজার টন করে এলএনজি নিয়ে আসে। যা খালাস সম্পন্ন হয়েছে। 

১২ মার্চ চট্টগ্রামে পৌঁছানো ‘আল গালায়েল’ জাহাজ থেকে ২৬ হাজার ১৬৫ টন এলএনজি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে খালাস করা হচ্ছে।

মালয়েশিয়া ও ওমান থেকে আসা জাহাজগুলো ইতোমধ্যেই মোট ১৯ হাজার ৩১৬ টন এলপিজি খালাস করেছে। আরও কয়েকটি এলপিজি ট্যাংকারে খালাস প্রক্রিয়া চলছে, যা কয়েকদিনের মধ্যে শেষ হবে।

এলএনজি ও এলপিজি ছাড়াও পরিশোধিত জ্বালানি, ফার্নেস অয়েল, গ্যাস অয়েল, ডিজেল, বেজ অয়েলসহ শিল্প খাতের গুরুত্বপূর্ণ কাঁচামাল বন্দরে এসেছে। 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার টন পরিশোধিত জ্বালানি এবং ৪ হাজার টন বেজ অয়েল দেশে এসেছে।

সম্প্রতি হরমুজ প্রণালির ভূ-রাজনৈতিক অস্থিরতা জাহাজ চলাচল ও বিমা খরচকে প্রভাবিত করছে। 

তবে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা বলছেন, চলতি মাসে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত এবং গৃহস্থালির জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা নেই।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার
মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার
বাড়ল দেশের রিজার্ভ
বাড়ল দেশের রিজার্ভ
রাজধানীতে সয়াবিন তেলের সংকট অব্যাহত, সুপারশপেও সীমিত বিক্রি
রাজধানীতে সয়াবিন তেলের সংকট অব্যাহত, সুপারশপেও সীমিত বিক্রি