• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি-এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া পৌরসভা এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় ভাঙ্গুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটান।

ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে জনগণ কে নিজেদের বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পৌর এলাকার পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে।

পৌরসভা সূত্রে জানা যায়, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, একজনকে থানায় সোপর্দ
নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, একজনকে থানায় সোপর্দ
পাবনায় র‌্যাবের অভিযানে বার্মিজগানসহ আটক ২
পাবনায় র‌্যাবের অভিযানে বার্মিজগানসহ আটক ২