• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ ধ্বংসের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরে আসছিল। সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে শতাধিক ক্রুকে হত্যা করা হয়। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেবো।”

তিনি আরও বলেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষায় এবং নৌবাহিনীর শক্তিবৃদ্ধি করতে সর্বোচ্চ ত্যাগস্বীকারের জন্য প্রস্তুত আছে।”

গত ১৮ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ আয়োজন করা হয়। এতে ৭০টিরও বেশি দেশ নিজেদের এক বা একাধিক যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। সেই মহড়ায় ইরানও তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা পাঠিয়েছিল।

মহড়া শেষ করে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়। ওই জাহাজে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় শ্রীলঙ্কার নৌবাহিনী।

শুক্রবার উদ্ধার হওয়া এসব মরদেহ কলম্বো থেকে তেহরানে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের
ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা