• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, একজনকে থানায় সোপর্দ

নড়াইল প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ পি.এম.
ধর্ষক আলী মোল্যা। ছবি: ভিওডি বাংলা

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ধর্ষক আলী মোল্যাকে (৫০) স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সে মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০/১৪।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই শিশু ঘরের পিছন থেকে প্রাকৃতিক কাজ শেষে বের হলে আলী মোল্যা মেয়েটির মুখ বেঁধে বাড়ীর অদুরে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ, (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/মোঃ মাহফুজুর রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় র‌্যাবের অভিযানে বার্মিজগানসহ আটক ২
পাবনায় র‌্যাবের অভিযানে বার্মিজগানসহ আটক ২
বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার
নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার