• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নতুন প্রশাসক আরও ৫ সিটি করপোরেশনে মোজতবা খামেনির সন্ধান পেতে কোটি ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের ১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ০১:২০ পি.এম.
বেইলি রোডে নিজ সরকারি বাসভবনে অনুষ্ঠিত সভায় এ নির্দেশ দেন আরিফুল হক-ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্দেশ দিয়েছেন যে, আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগে দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা হবে।”

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বেইলি রোডে নিজ সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। সভায় আরএমজি ও নন-আরএমজি খাতে সম্ভাব্য শ্রম অসন্তোষ নিরসনে করণীয় বিষয়গুলো নির্ধারণ করা হয়।

শ্রমমন্ত্রী বলেন, “কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের পাওনা নিয়ে জটিলতা সৃষ্টি না হয়। সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা মালিকদের সঙ্গে কথা বলে বকেয়া পরিশোধের ব্যবস্থা করবেন। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে বন্ধ থাকা কারখানাগুলো সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে পুনরায় চালুর উদ্যোগ নেবে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ অনুযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে সরকারি পর্যায়ে নজরদারি অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার
মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার
বাড়ল দেশের রিজার্ভ
বাড়ল দেশের রিজার্ভ
রাজধানীতে সয়াবিন তেলের সংকট অব্যাহত, সুপারশপেও সীমিত বিক্রি
রাজধানীতে সয়াবিন তেলের সংকট অব্যাহত, সুপারশপেও সীমিত বিক্রি