• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ১০:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মসূচির কারণে সড়কে যানজট ও ভোগান্তির মুখে পড়েন নগরবাসী। তাই ঘর থেকে বের হওয়ার আগে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জানা থাকলে যাতায়াতে কিছুটা প্রস্তুতি নেওয়া সম্ভব।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো—

রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা প্রস্তুতি পর্যালোচনায় ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও কমলাপুর বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করবেন।

বিএনপির কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

ডেপুটি স্পিকারের কর্মসূচি

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবন থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেবেন।

সকাল সাড়ে ১০টায় সেখানে পৌঁছে তিনি বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে সকাল সাড়ে ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সংসদ ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

বিকেল ৪টায় ভাটারার গ্রিনমাইন্ড কনভেনশন সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ ছাড়া বিকেল সাড়ে ৪টায় হোটেল ফারস অ্যান্ড রিসোর্টে ‘নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস’-এর উদ্যোগে আরেকটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আটকে থাকা প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
আটকে থাকা প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
ন্যাশনাল হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা: ইশরাক হোসেন
ন্যাশনাল হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা: ইশরাক হোসেন