• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ১০:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একটি বিমান হামলার ফলে গুরুতরভাবে আহত হয়েছেন। এই আঘাতে তার অন্তত একটি পা হারানোর পাশাপাশি পেট বা লিভারে মারাত্মক ক্ষত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে মোজতবা একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি সম্ভবত কোমায় থাকতে পারেন এবং শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। কারণ হিসেবে বলা হয়েছে, ইরানে বর্তমানে ইন্টারনেট সংযোগে কঠোর সীমাবদ্ধতা রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব গ্রহণ করেন। তবে নতুন নেতা এখন পর্যন্ত জনসমক্ষে উপস্থিত হননি এবং কোনো সরাসরি বক্তব্যও দেননি, যা নিয়ে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে।

দ্য সান জানিয়েছে, ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে মোজতবা খামেনির গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক