• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ০৯:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী পরিস্থিতি থেকে দেশ মুক্ত হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং দেশের সামগ্রিক সমস্যার সমাধানে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রেসক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকার প্রশাসক হিসেবে তার প্রত্যাশা—নাগরিকদের সহযোগিতায় রাজধানীতে নাগরিক সুযোগ–সুবিধা নিশ্চিত করা এবং একটি বাসযোগ্য নগর গড়ে তোলা।

একই সঙ্গে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সতর্ক করেছেন যে সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বাড়তে পারে। তাই আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি বলেন, “স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে এবং যেসব এলাকায় মশার উপদ্রব রয়েছে সেখানে সিটি করপোরেশনের পক্ষ থেকে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।”

তিনি নগরবাসীর উদ্দেশে আরও বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও জমে থাকা পানি যেন না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

ঢাকা শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

তিনি প্রধানমন্ত্রীসহ দেশের কল্যাণে সবার কাছে দোয়া কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’