• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিং করা হয়েছে:আফরোজা

   ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। নারী অধিকার প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভুমিকাও তুলে ধরেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা আব্বাস বলেন, বিগত ১৭ বছর একটি অবৈধ সরকার দেশে এক দলীয় শাসন কায়েম করেছিলো। বিএনপিকে ধ্বংস করতে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী মহিলাদল।

শনিবার ২৫ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ আলোচনায় অংশ নিয়ে বক্তারা জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর জীবনে নানা দিক নিয়ে আলোচনা করেন।

খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রতিহিংসা চরিতার্থ করার জন্যেই শেখ হাসিনা একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জড়িয়ে তীলে তীলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এমনকি কারাগারে বিএনপি চেয়ারপারসনকে স্লো পয়জনিং করা হয়েছে বলেও অভিযোগ করেন মহিলা দল সভাপতি।

মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়েবা ইউসূফের সভাপতিত্বে সংগঠনটির সদস্য সচিব অ্যাড. রুনা লায়লার সঞ্চালনায় মহিলাদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম