• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুযোগ পেলে আ. লীগ কাউকে ছাড় দিবে না- নূর

   ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতা-সাধারণ মানুষের উপর যে বা যারা গুম, খুন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। কারণ আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে কাউকে ছাড় দিবে না। তাই ছাত্র জনতা থেকে শুরু করে সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে বলবো- আওয়ামী লীগের বিষযয়ে আপনাদের অবস্থান ও বক্তব্য পরিষ্কার করুন। ১৯৭১, ১৯৯০, ২০০৭ সাল এবং এই ২০২৪ সহ অসংখ্য বার এই দেশে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিকের সন্তানের জীবন দিয়েছে। কতজন এমপি মন্ত্রী বা সরকারি অর্ধস্থ কর্মকর্তার ছেলে সন্তানরা জীবন দিয়েছে?

শনিবার (২৫ জানুয়ারী) বিকালে ২৪ এর ‘গণঅভ্যুত্থানের পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয় বাংলাদেশে পেশাজীবী অধিকার পরিষদ।

তিনি বলেন, গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ঘিরে আমাদের প্রত্যাশা কি ছিল এবং আমরা গত সাড়ে পাঁচ মাসে কি পেয়েছি। সহজ ভাষায় যদি আমরা গণভোজনের কথা ভাবি তাহলে এদেশের সাধারণ জনগণের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদের পতনের পর একটি নতুন বাংলাদেশ দেখতে পারবো। মানুষ যেভাবে গত দেড় দশক ধরে মানবাধিকার, ভোটের অধিকার, গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে লড়াই করেছে সেই অধিকারগুলো পাবে। ৫ আগস্টের পর আর কোন দাবি নিয়ে আর লড়াই সংগ্রাম করতে হবে না এমনটাই ভেবেছিল।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন শ্রেণী বিভাগের মানুষ, গোষ্ঠীর মানুষ তাদের দাবি নিয়ে বিভিন্ন সময় মানববন্ধন, আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে জুলাই আগস্ট যেমন সাধারণ জনতা ও ছাত্রদের সাথে যেমন পুলিশে ধাওয়া দেওয়া হয়েছে ঠিক তেমনি ৫ই আগস্টের পরেও দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে তো মানুষের প্রত্যাশা সেটা পূরণ হয়নি বরং আগে যেভাবে চলছে এখনো সেভাবেই চলছে।

সরকারের কাছে সাধারণ মানুষের যে ধরনের প্রত্যাশা ছিল এই প্রত্যাশা বড় ধরনের হোচট খেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের উপর বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে, জাতীয় সংকটকালীন সময়ে সম্পূর্ণ রাষ্ট্র তুলে দিয়েছেন, কিন্তু তিনি দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। 

জুলাই আগস্টের আহত হওয়া ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতাকে তো চিকিৎসা দেওয়া হচ্ছে না, সরকারকে কটাক্ষ করে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই সরকারের আর্থিক সমস্যা নাকি মানসিক সমস্যা, কি কারণে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না? কিভাবে রাষ্ট্র চালাতে হয় অন্তর্বর্তীকালীন সরকার তা বুঝে না। যে কারণে দেখবেন ৫ আগস্ট এর পরে এখনো পর্যন্ত দেশের নানা জায়গায় মারামারি, খুনাখুনি, হানাহানি, চাঁদাবাজি, হিংসা, বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস অযোগ্য ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা মন্ডলী গঠন করেছে যে কারণে বাংলাদেশের মানুষের আশা ভরসা নিশ্চিত হয়নি। একেক জন উপদেষ্টা বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য দেয়, রাজনৈতিক বক্তব্য দেওয়ার ইচ্ছে হলে উপদেষ্টা পথ ছেড়ে দিয়ে রাজনৈতিক বক্তব্য দিবেন, আর যদি রাজনৈতিক দল গঠন করার এতই শখ হয়ে থাকে তাহলে কেন উপদেষ্টা মন্ডলীতে। উপদেষ্টা মন্ডলের কোন উপদেষ্টা দল গঠনের সাথে জড়িত থাকলে তাকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে হবে। ক্ষমতার চেয়ারে বসে দল গঠন করা যায় না, যাবে না, এটি এদেশের মানুষ হতেও দেবে না।  

ভিওডি বাংলা/দেবরাজ/ এম

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম