• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষেই বিএনপি

   ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কমিশন গঠন করা হবে। কারণ জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা এই মুহুর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তেই সব কিছু পালিত হয়। সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখা বা ঊর্ধ্বে রাখা এটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন। রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি।

তিনি বলেন, সংস্কারের চাইতে সংসার পরিচালনা করা বেশি জরুরি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে নিন্মবিত্তের সংসার টেকানো দায় হয়ে গেছে। বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্ত করা সম্ভব এই সরকারের কাছে। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে কেন বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য কমাতে পারছে না বর্তমান সরকার। তাদের প্রশ্ন সরকারের কেউ কেউ অন্য ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না?’

শনিবার ২৫ জানুয়ারি বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালিযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয় শিক্ষক দিবস উদযাপন এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি’র জাতীয় সম্মেলন উপলক্ষে ‘শিক্ষক সমাবেশ’।

তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধানে রুপ দিয়েছিল। এমন বাস্তবতায় নির্বাচন কমিশন সংবিধান সংস্কারসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সংস্কার হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপি রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে, তাদেরকে সঙ্গে নিয়ে জনগণের সামনে ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে। জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠন করলে প্রতিটি সংস্কার কর্মসূচি পর্যায়ক্রমভাবে বাস্তবায়ন করা হবে।তবে বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কারের সঙ্গে দুই একটি মৌলিক বিষয় ছাড়া তেমন পার্থক্য নেই।

তারেক রহমান বলেন, নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় বিএনপি, তবে কেউ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে। বিএনপি মনে করে জনগণকে নিয়ে রাজনীতি নয় বরং জনগণের জন্য রাজনীতি হওয়া উচিত। আর গণতান্ত্রিক দেশে জনগণের ক্ষমতায়নে অন্যতম হাতিয়ার হচ্ছে নির্বাচন।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে নিম্নবিত্তের সংসার টেকানো দায় হয়ে গেছে। বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্ত করা সম্ভব এই সরকারের পক্ষে। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে কেন বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য কমাতে পারছে না বর্তমান সরকার। তাদের প্রশ্ন সরকারের কেউ কেউ অন্য ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না?’

অনুষ্ঠানে বক্তব্যে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম