• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‎বিপুল অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ১০:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর আদাবর ও সিরাজগঞ্জের সলঙ্গায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ সময় পাবনার অন্যতম অস্ত্র ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীর এবং তার সহযোগী রকিব রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে সর্বমোট ১২টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গুলি এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব-১২-এর একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। সেখান থেকে মো. রকিব রানা (৫৫) নামের এক সন্ত্রাসীকে একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়।

‎এ সময় তার কাছ থেকে ৪টি লং রাইফেল, ৫টি একনলা বন্দুক, ম্যাগাজিনসহ ২টি ১২ বোর শর্টগান এবং ২টি খালি ম্যাগাজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ২৯৮টি রাইফেলের গুলি, ৫০০টি শর্টগানের কার্তুজ এবং ৯৯টি পিস্তলের গুলিসহ সর্বমোট ৮৯৭ রাউন্ড গোলাবারুদ জব্দ করে র‍্যাব।

‎পরবর্তীতে গ্রেপ্তারকৃত রকিবকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। সেখান থেকে পাবনার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী মো. আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে (৪৫) আরও একটি প্রাইভেটকারসহ ‎গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এই দুই সন্ত্রাসীর অপরাধের আমলনামা সম্পর্কে র‍্যাব জানায়, তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে রকিব রানার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণা ও চেক জালিয়াতিসহ ৩টি মামলা এবং শুটার আলমগীরের বিরুদ্ধে একই থানায় অস্ত্র ও হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

ভিওডি বাংলা/ইসমাইল

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২
টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২
উত্তরায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬, মুক্তিপণের ২৫ লাখ টাকা উদ্ধার
উত্তরায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬, মুক্তিপণের ২৫ লাখ টাকা উদ্ধার