• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর দাবি

আন্তর্জাতিক ডেস্ক    ১০ মার্চ ২০২৬, ০২:৫২ পি.এম.
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-ছবি: সংগৃহীত

নতুন খবর অনুযায়ী, ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হয়েছেন। একই প্রতিবেদনে বলা হয়েছে যে হামলার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন। 

তবে প্রতিবেদনে নেতানিয়াহুর মৃত্যুর কোনো ছবি, ভিডিও বা স্বাধীন সূত্রের নিশ্চিত তথ্য উপস্থাপন করা হয়নি। তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচিত স্কট রিটারের একটি এক্স পোস্টের ওপর ভিত্তি করেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়, ইরানি হামলার সময় নেতানিয়াহু তার সরকারি বাসভবনে অবস্থান করছিলেন এবং সেখানেই তিনি নিহত হন।

কিন্তু সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি আসলেই স্কট রিটারের কি না, নাকি ভুয়া-তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে পোস্টটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রতিবেদনে আরও কিছু পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও বার্তা প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং মার্কিন ও ফরাসি কর্মকর্তাদের মধ্যে ঘনঘন যোগাযোগের বিষয়টি। তবে এসব তথ্যও তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত প্রমাণ হিসেবে বিবেচিত নয়।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৭ মার্চ নেতানিয়াহু ইসরায়েলের বিরশেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে যান। সেই সফরের পর তার কোনো প্রকাশ্য কর্মসূচির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের গুজব ছড়িয়েছিল। গত ২ মার্চ ইরানের কিছু সংবাদমাধ্যম নেতানিয়াহুর মৃত্যুর দাবি করেছিল। পরে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া-সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সেই খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সৌদি আরবের
ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সৌদি আরবের
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালেন পুতিন
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালেন পুতিন
নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র