• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু

বিনোদন ডেস্ক    ১০ মার্চ ২০২৬, ০২:২১ পি.এম.
অপু বিশ্বাস-ছবি-ভিওডি বাংলা

আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা এই নায়িকার সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের লড়াই থেকে ছিটকে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। 

এবারের ঈদে শেষ মুহূর্তে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকা থাকলেও তা কমে আসছে। বিশেষ করে  ‘দুর্বার’  চিত্রনায়িকা অপুর বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত সিনেমার মুক্তি নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে দ্বিধা। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে চলা অপু বিশ্বাসের এই সিনেমা শেষ পর্যন্ত ঈদের লড়াই থেকে ছিটকে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ঈদে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ এবং ‘পিনিক’সহ বেশ কিছু সিনেমা প্রচারণায় সরব হলেও ‘দুর্বার’সহ আরও কয়েকটি সিনেমার ক্ষেত্রে নীরবতা বিরাজ করছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই নীরবতার মূল কারণ হলো মুক্তির অনিশ্চয়তা। অনেক প্রযোজক শেষ মুহূর্তে মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, এবং এর মধ্যে অপুর সিনেমাটিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিচালক কামরুল হাসান ফুয়াদ উল্লেখ করেছেন যে, সিনেমার সম্পাদনার কাজ চলছিল, তবে এখনও কোনো নির্দিষ্ট মুক্তি তারিখ ঘোষিত হয়নি। অন্যদিকে, প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরতে চলা অপু বিশ্বাসও ইঙ্গিত দিয়েছেন, ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা কম।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, “সিনেমা নিয়ে আমাদের বড় পরিকল্পনা ছিল, কিন্তু সবকিছু প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মূল বিষয়টি আমার হাতে নেই। আমরা চাইলে ওভাবে সিনেমা আসার পরিকল্পনা করেছিলাম, কিন্তু প্রোডাকশনের ইচ্ছা অনুযায়ী সবকিছুই নির্ধারিত হবে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপত্তিকর ও অশ্লীল দৃশ্যায়ন, বিতর্কে র‍্যাপার বাদশা
আপত্তিকর ও অশ্লীল দৃশ্যায়ন, বিতর্কে র‍্যাপার বাদশা
স্ত্রী ইকরাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ আলভীর
স্ত্রী ইকরাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ আলভীর
মদ্যপ অবস্থায় পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স গ্রেপ্তার
মদ্যপ অবস্থায় পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স গ্রেপ্তার