• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইফতার নিয়ে কটাক্ষের শিকার ডেইজি শাহ, দিলেন কড়া জবাব

বিনোদন ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ১১:৪১ এ.এম.
বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। ছবি: সংগৃহীত

রমজানের পবিত্র মাসে মানবিকতার বার্তা দিতে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নেমে ইফতারি তৈরিতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। তবে এই উদ্যোগই সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের মুখে পড়লেও চুপ থাকেননি তিনি, বরং দিয়েছেন কড়া জবাব।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে ইফতারি প্রস্তুতিতে অন্যদের সঙ্গে কাজ করছেন ডেইজি শাহ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী তার আগের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বিদ্রূপ করেন।

গত বছর দীপাবলিতে আতশবাজি ফোটানোর বিরোধিতা করেছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গ টেনে ওই ব্যবহারকারী মন্তব্য করেন, যিনি আতশবাজির বিরুদ্ধে কথা বলেন, তিনিই আবার ইফতারের আয়োজনেও অংশ নিচ্ছেন।

এই মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানান ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি বলেন, জননিরাপত্তার স্বার্থে আতশবাজির বিরোধিতা করা এবং ইফতারি রান্না করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ওই মন্তব্যের জবাবে তিনি আরও বলেন, ধর্মের দোহাই দিয়ে ঘৃণা ছড়ানোর এই প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

জানা যায়, গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অনিয়ন্ত্রিত আতশবাজির কারণে একটি আবাসিক ভবনে আগুন লেগেছিল। ডেইজি শাহর বাসার পাশের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর তিনি জননিরাপত্তার বিষয়টি সামনে এনে আতশবাজির বিরুদ্ধে কথা বলেন।

এই পুরোনো ঘটনার সঙ্গে ইফতারি তৈরিতে অংশ নেওয়ার বিষয়টি জড়িয়ে বিদ্রূপ করা হলে তাতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা ডেইজি শাহ ২০১৪ সালে সালমান খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে বিশেষ পরিচিতি পান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’