• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৭:২৩ পি.এম.
সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আদানার ন্যাটো ঘাঁটির নিকটে থাকা মার্কিন কনস্যুলেটের সব কর্মীকে জরুরি প্রয়োজন ছাড়া সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে, যা ফরাসি বার্তা সংস্থা এএফপিও প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আদানার কনস্যুলেট জেনারেল থেকে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।’’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরও বলা হয়েছে, ‘‘তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই অঞ্চলটি ত্যাগ করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।’’

এর আগে, গত বুধবার ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয় বলে আঙ্কারা দাবি করে। তবে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার আগে ধ্বংস করে দেয়।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালেন পুতিন
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালেন পুতিন
এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের
তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের