• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৭:০৯ পি.এম.
ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ছবি: সংগৃহীত

সোমবার (৯ মার্চ) তুরস্কে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, যা ইরান থেকে ছোড়া হয়েছে বলে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে এগোছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটো বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই এটিকে ধ্বংস করে। ধ্বংসের পর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ এলাকায় পড়ে। তবে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করেছেন যে, যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক তার প্রতিরোধের অধিকার সংরক্ষণ করে।

এর আগে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই জানান, গত এক সপ্তাহে এসব দেশের দিকে ইরান থেকে কোনো সামরিক আক্রমণ চালানো হয়নি। তিনি সতর্ক করে বলেন, “যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে, তার কিছু হয়তো সাজানোও হতে পারে। শত্রুপক্ষ আমাদের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এমন ঘটনা তৈরি করতে পারে।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালেন পুতিন
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালেন পুতিন
নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের
তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের