পরাজিত ফ্যাসিস্টরা যেন ক্ষমতায় আসতে না পারে- আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, বাংলাদেশ থেকে অন্যায় অবিচার দূর করতে চাইলে জনসাধারণকে খেয়াল রাখতে হবে পরাজিত ফ্যাসিস্ট বাংলাদেশে যেন আর ক্ষমতায় আসতে না পারে। তাই জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন যত তাড়াতাড়ি হবে; নির্বাচিত দল রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের ফলে অতি দ্রুত বাংলাদেশের সংকট কেটে যাবে।
শনিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্মবার্ষিকী ও শিশু-কিশোর মেলা’র ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ নিয়ে যারা দেশ-বিদেশি ষড়যন্ত্র করছে সেই সংকট মোকাবেলা করতে আমরা সক্ষম হব। জনগণ টিক করবেন কে দেশ পরিচালনা করবে, তাতে আবার ভয়ের কী থাকবে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আবদুস সালাম বলেন, যে যত কথাই বলুক না কেন আপনাদের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি জনগণ সমর্থিত দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া।বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই ভোট গ্রহণযোগ্যভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আপনাদের ক্ষমতায় থাকার সময়টা দীর্ঘায়িত করার কাজ না। আপনারা নিজেদেরকে যেভাবে সংজ্ঞায়িত করুন না কেন; বাংলাদেশের সাধারণ জনতা সেই দায়িত্ব ও ক্ষমতা আপনাদেরকে দেয়া হয় নাই।
অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ভিওডি বাংলা/ দেবরাজ/ এমপি







