টপ নিউজ
বাহরাইনে ড্রোন হামলায় ৩২ জন আহত
আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ ২০২৬, ১১:৩৪ এ.এম.

ছবি: সংগৃহীত
বাহরাইনের রাজধানীর কাছে ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সির বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাঁদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীর মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে।
আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশু মাত্র দুই মাস বয়সী। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চারজনের অবস্থা গুরুতর এবং তাদের মধ্যে কয়েকজন শিশুর অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে।
ভিওডি বাংলা/আ







