• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বাড়ল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০৪:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৮ মার্চ) প্রকাশিত বার্তায় বলা হয়, গত মাসের তুলনায় প্রতি লিটার তেলের দাম ১৭ টাকা ২৯ পয়সা বৃদ্ধি পেয়ে এখন ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও আন্তর্জাতিক রুটের জন্য জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার দাম ০.৬২৫৭ ডলার থেকে বেড়ে ০.৭৩৮৪ ডলারে নির্ধারণ করা হয়েছে।

এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য লিটার প্রতি দাম ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য জেট ফুয়েলের দাম ০.৬২৪৬ ডলার থেকে বেড়ে ০.৬২৫৭ ডলারে দাঁড়িয়েছিল।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজার মূলধন ২০ হাজার কোটি টাকা কমল
ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতন: বাজার মূলধন ২০ হাজার কোটি টাকা কমল
৮ মার্চকে নারী দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
৮ মার্চকে নারী দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
এলএনজি আমদানি ব্যয় দ্বিগুণ, জ্বালানি সাশ্রয়ের আহ্বান
এলএনজি আমদানি ব্যয় দ্বিগুণ, জ্বালানি সাশ্রয়ের আহ্বান