• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
শ্যামলী ক্লাব খেলার মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম
শ্যামলী ক্লাব খেলার মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবরে চেতনায় বাংলাদেশ সংগঠনের উদ্যোগে আরাফাত রহমান কোকো এর স্মরণে ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে শ্যামলী ক্লাব খেলার মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম, চেতনায় বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফয়সাল সালাম সাগর, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ-সভাপতি রাশেদ প্রধান, মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনা লায়লা প্রমুখ।

খেলা শেষে ফাইনাল ম্যাচে অংশ নেওয়া বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার তুলে দেয় অতিথিবৃন্দ। এর আগে চেতনায় বাংলাদেশ আদাবর থানা শাখার সভাপতি মনোয়ার হাসান জীবন ও সাধারণ সম্পাদক শিহাব শারার খানের নেতৃত্বে অতিথিবৃন্দকে জার্সি উপহার দেওয়া হয়।

ভিওডি বাংলা/রিয়াদ/এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত