• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তেহরানের জ্বালানি স্থাপনায় হামলা, ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ০৯:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলার পর ইরানের রাজধানী তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। হামলার পর শোধনাগার এলাকা থেকে আগুনের বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে হামলা চালিয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে তেহরানের দিগন্তজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতের মধ্যে এই হামলায় প্রথমবারের মতো কোনো বেসামরিক শিল্প অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে।

উল্লেখ্য, আক্রান্ত এই শোধনাগারটি তেহরানসহ উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে জ্বালানি সরবরাহ করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তেহরানে যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো ইরানের শাসনগোষ্ঠী বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহার করত।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
আত্মসমর্পণ করেছে ইরান, ট্রাম্পের দাবি
আত্মসমর্পণ করেছে ইরান, ট্রাম্পের দাবি
মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র