• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আত্মসমর্পণ করেছে ইরান, ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ০৭:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান।

শনিবার (৭ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং আশ্বাস দিয়েছে যে তারা আর তাদের ওপর হামলা চালাবে না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার কারণেই ইরান এ প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আজই ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভিডিও বার্তায় বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর হামলা চালানো হবে না। তবে সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ শুরু হলে তার জবাব দেওয়া হবে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনাকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

ট্রাম্প আরও বলেন, ইরানের আচরণের কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করার বিষয়টি এখন বিবেচনায় নেওয়া হচ্ছে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না।

এর আগে বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আল ধাফরা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান কেন্দ্র ও একটি উপগ্রহ যোগাযোগ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের জন্য এটি একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!