• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ইরানের দাবি

বেশ কয়েকজন মার্কিন সেনা আটক

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ১০:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরান দাবি করেছে, তারা গত এক সপ্তাহে কয়েকজন মার্কিন সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করতে সক্ষম হয়েছে। এই দাবিটি জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। 

রোববার দেওয়া এক বিবৃতিতে আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র এই বন্দি হওয়ার বিষয়টি গোপন করার চেষ্টা করছে। তবে কতজন সেনা আটক করা হয়েছে, কোথা থেকে বা কীভাবে তাদের বন্দি করা হয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।

ইরানের এই দাবির পরপরই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেনা আটকের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইরান সরকারের এই দাবি তাদের ধারাবাহিক মিথ্যাচার ও বৈশ্বিক প্রতারণার আরেকটি বড় উদাহরণ।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলা অব্যাহত থাকবে। ইরানে ব্যাপক হামলার পর তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং পরিবর্তনের সুযোগ তৈরি করা। তিনি আরও দাবি করেন, ইসরায়েল দেশটিকে বিভক্ত করতে চায় না, বরং মুক্ত করতে চায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দুটি গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণ ও জ্বালানি অবকাঠামোতেও আঘাত হানার কথা বলা হয়েছে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধ আরও কিছুদিন চলবে। তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক