• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা আ’লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন সম্ভব নয়: নাহিদ ইসলাম হরমুজ প্রণালি পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দরে ১২ জাহাজ মাটির নিচ থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ ডিএসসিসিতে প্রথম ‘পাবলিক হিয়ারিং ডে’: সরাসরি অভিযোগ জানালেন নাগরিকরা হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী

মাটির নিচ থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

নাটোর প্রতিনিধি    ৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লায় একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে জ্বালানি তেল মজুত করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংক থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেল (৩৪)–কে অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধার করা ডিজেল আগামীকালের মধ্যে বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় রাতের আঁধারে জমি দখলের চেষ্টা
এমপির হস্তক্ষেপে রক্ষা নেত্রকোণায় রাতের আঁধারে জমি দখলের চেষ্টা
বরগুনায় মুখমণ্ডল থেঁতলে গৃহবধূকে হত্যা
বরগুনায় মুখমণ্ডল থেঁতলে গৃহবধূকে হত্যা
আসমা হত্যা মামলায় দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
আসমা হত্যা মামলায় দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত