• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ ডিএসসিসিতে প্রথম ‘পাবলিক হিয়ারিং ডে’: সরাসরি অভিযোগ জানালেন নাগরিকরা হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসক অনুপস্থিত মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ডিএসসিসিতে প্রথম ‘পাবলিক হিয়ারিং ডে’: সরাসরি অভিযোগ জানালেন নাগরিকরা

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যা জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সমাধানের লক্ষ্যে প্রথমবারের মতো ‘পাবলিক হিয়ারিং ডে’ আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী সরাসরি সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তাদের কাছে তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরার সুযোগ পান।

শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর নগর ভবনের মিলনায়তনে এই পাবলিক হিয়ারিং ডে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ নাগরিকরা তাদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন। এর মধ্যে সড়ক ও ফুটপাতের ভাঙাচোরা অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা, বর্জ্য অপসারণের অনিয়ম, মশার উপদ্রব, অবৈধ দখল, সড়কবাতির সমস্যা এবং বিভিন্ন নাগরিক সেবা–সংক্রান্ত অভিযোগ ছিল উল্লেখযোগ্য।

নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রশাসক মোঃ আবদুস সালাম ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানের নির্দেশনা দেওয়া হয়। আর যেসব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এতে উপস্থিত নাগরিকরা তাদের অভিযোগের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী তাদের সমস্যাগুলো সরাসরি তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম পেয়েছে। এতে প্রশাসনের জবাবদিহিতা বাড়ার পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে নগর সমস্যার দ্রুত ও বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেল নিতে ফিলিং স্টেশনে লম্বা লাইন, হচ্ছে তর্ক-বিতর্ক
তেল নিতে ফিলিং স্টেশনে লম্বা লাইন, হচ্ছে তর্ক-বিতর্ক
রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০