• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ ডিএসসিসিতে প্রথম ‘পাবলিক হিয়ারিং ডে’: সরাসরি অভিযোগ জানালেন নাগরিকরা হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসক অনুপস্থিত মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ০৪:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না। দেশটির অন্তর্বর্তী পরিষদ শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা জানান।

পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী আরব দেশগুলো থেকে হামলা না হলে সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। তিনি বলেন, “যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।”

ইরানের প্রেসিডেন্ট জানান, “গতকাল (৬ মার্চ) অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে—প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না এবং সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না হলে কোনো ক্ষেপণাস্ত্রও ছোড়া হবে না।”

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, “ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন যারা দেখছে, তাদের সেই ইচ্ছা কবরেই নিয়ে যেতে হবে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

ভিওডি বাংলা/আরকেএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানকে ঘিরে সৌদি-পাকিস্তান জরুরি নিরাপত্তা বৈঠক
ইরানকে ঘিরে সৌদি-পাকিস্তান জরুরি নিরাপত্তা বৈঠক
ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইসরায়েলের
ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইসরায়েলের
যুদ্ধ শুরুর পর প্রথমবার যে কথা হলো পুতিন-পেজেশকিয়ানের
যুদ্ধ শুরুর পর প্রথমবার যে কথা হলো পুতিন-পেজেশকিয়ানের