বন্ধুকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ

বিনোদন ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি-হানিফ সংকেত পেলেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পদক’ দেশের বিশিষ্ট সুরকার ও সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ তার প্রিয় বন্ধু হানিফ সংকেত-এর অসাধারণ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুমার লিখেছেন, “বন্ধু, তোর 'স্বাধীনতা পদক' প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইল অনেক ভালোবাসা আর শুভকামনা।”
সুস্থধারার বিনোদনের মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন হানিফ সংকেত। দীর্ঘকাল ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র মাধ্যমে সমাজ সচেতনতামূলক কার্যক্রম সমৃদ্ধ করেছেন করে চলেছেন তিনি। এই দীর্ঘ পথচলায় বিনোদন জগতের তারকা এবং সাধারণ দর্শক উভয়ের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন তিনি।
এবার সেই অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ (স্বাধীনতা পদক) দেওয়া হচ্ছে সঞ্চালক, নির্মাতা ও লেখক একেএম হানিফকে।
চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১৫ ব্যক্তি এবং ৫ প্রতিষ্ঠানকে নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশেষভাবে সংস্কৃতিতে অবদানের জন্য হানিফ সংকেতের নাম ঘোষণা করা হয়েছে। এই রাষ্ট্রীয় স্বীকৃতির খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় বইছে।
স্বাধীনতা পদক মনোনীত হওয়ার পর হানিফ সংকেতও এক আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছে। এই অর্জন আমার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘযাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার।”
ভিওডি বাংলা/জা







