• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

দুবাইয়ে আটকা লারা দত্ত, আতঙ্কিত পরিবার

বিনোদন ডেস্ক    ৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ পি.এম.
বলিউড অভিনেত্রী লারা দত্ত। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অনিশ্চয়তার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। আকাশপথে অস্থিরতা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দুবাই-এ আটকা পড়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্বামী, ভারতের সাবেক টেনিস তারকা মহেশ ভূপতি এবং তাদের কন্যা। দূরদেশে পরিবার নিয়ে এমন অনিশ্চিত পরিস্থিতিতে পড়ে কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম-এ একটি ভিডিও বার্তায় লারা জানান, একটি ব্র্যান্ডের কাজে দুবাই গিয়েছিলেন তিনি। গত তিন বছর ধরে শহরটি তার কাছে অনেকটা নিজের বাড়ির মতো হয়ে উঠেছে। এর মধ্যেই শুরু হয় ইসরায়েল–ইরান সংঘাত।

ভিডিও বার্তায় লারা বলেন, “মিথ্যা বলছি না, দিনগুলো খুবই উদ্বেগজনক। আমরা নার্ভাস এবং পরিস্থিতি ভীতিকরও। মাথার ওপর দিয়ে অনেক যুদ্ধবিমান উড়ছে, জোরে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। যদিও আমরা একটি নিরাপদ এলাকায় ভিলায় আছি। তবুও জানালা কেঁপে ওঠে, দরজা কাঁপে—এটি সত্যিই ভয়ঙ্কর।”

বলিউড অভিনেত্রী লারা দত্ত।

তিনি আরও জানান, তবুও নিজেকে পুরোপুরি অনিরাপদ মনে করছেন না। সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটির নাগরিক ও বিদেশিদের সমানভাবে সহায়তা করছে। ইউএই সরকারের প্রশংসা করে লারা বলেন, “এই শহরে বসবাসকারী একজন মানুষ হিসেবে আমরা অনুভব করি—আমরা গুরুত্বপূর্ণ। সরকার আমাদের নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।”

এদিকে পরিবারসহ ভারতে ফেরার চেষ্টা করছেন লারা দত্ত। তবে এখনো কোনো ফ্লাইট পাননি তারা। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমরা মুম্বাই-এ ফিরে যেতে চাই। আমাদের মেয়ে খুব ভয় পাচ্ছে, আমরাও উদ্বিগ্ন। তাই যত দ্রুত সম্ভব এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান-এ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর প্রভাব পড়েছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি, দুবাই, দোহা এবং কুয়েতসহ বিভিন্ন এলাকায়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি