• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আট জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কারখানাটির এলটিপি সেকশনে এই বিস্ফোরণ ঘটে।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেছেন, ভান্ডারার অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮ জনের মৃত্যু এবং ৭ জন আহত হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করার আহ্বান জানান তিনি।

বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ে এবং ১২ জনের বেশি শ্রমিক আটকা পড়েন। প্রাথমিক উদ্ধার প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয় এবং একজনের মৃতদেহ উদ্ধার হয়। ধ্বংসাবশেষ সরানোর জন্য একটি খনন যন্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেলা কালেক্টর সঞ্জয় কোলটে।

কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানার ভিতরে অন্তত ১৪ জন কর্মী ছিলেন।

তথ্যসূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার