ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণের’ পূর্বাভাস যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের ওপর শিগগিরই ইতিহাসের সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান চালানো হতে পারে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।”
স্কট বেসেন্টের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য এই হামলায় মূল লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানাগুলো। তিনি জানান, এসব স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’
সাক্ষাৎকারে বেসেন্ট ইরানের বিরুদ্ধে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করার অভিযোগও তোলেন। এ প্রসঙ্গে তিনি তেহরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বের কথাও উল্লেখ করেন।
ভিওডি বাংলা/এমএস







