• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এম এ মালিক:

উন্নয়ন ও মানুষের সেবা করাই তার প্রধান দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পি.এম.
এম এ মালিক-ছবি-ভিওডি বাংলা

সিলেট দক্ষিণ সুরমা দাউদপুর ইউনিয়নে সিকন্দরপুরে মুন্সীবাড়ী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক  বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই তার প্রধান দায়িত্ব। তিনি রাস্তা-ঘাটসহ স্থানীয় বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪টা ৩০মিনিটে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, এলাকার মানুষ তাকে ভালোবাসা ও আস্থা রেখে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের এই আস্থার মর্যাদা রাখতে তিনি সর্বদা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন। 

তিনি আরও বলেন, এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এসব কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ অচিরেই এসব উন্নয়ন কাজ দৃশ্যমান হবে।

এ সময় তিনি উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করে বলেন, সংসদের অধিবেশন সামনে রয়েছে। সবাই যেন দোয়া করেন যাতে তিনি ভবিষ্যতেও এলাকার মানুষের সম্মান রক্ষা করতে পারেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান আতা, সাবেক চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ, সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অসংখ্য মানুষ। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু
সরকারি চাকরিতে থেকেও এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন
মনিরা শারমিন: সরকারি চাকরিতে থেকেও এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন