• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গণঅভ্যুত্থানে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পি.এম.
শেয়ার করুন 0
গণঅভ্যুত্থানে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনে আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০৫৮৪) তারা দেশ ছাড়েন। সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টারে তারা চিকিৎসা নিবেন বলে জানা গেছে।

আহতরা হলেন আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব। এর আগে তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে অনেকেই চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। অনেকে দুই চোখ হারিয়ে অন্ধ হয়ে যান। আবার কারও হারিয়েছে একচোখ। অধিকাংশের চিকিৎসা দেশেই হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টার নিজ উদ্যোগী হয়ে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করেছেন তাদের। চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসার জন্য বোর্ড গঠিত হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক অনেককেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। এ পর্যন্ত ১৩ জনকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক