• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ০৪:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জনগণের চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ই-হেলথ’ কার্ড কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে তারেক রহমান তার দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কাছে ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। সরকারের লক্ষ্য চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মন্ত্রণালয়কে এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহার করার বিষয়েও আলোচনা করা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধুমাত্র এলজিইডি’র পরিত্যক্ত ভবনই ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও এর অধীনস্থ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পরিত্যক্ত ভবনগুলো ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

সভায় দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও তোলা হয়। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম নিচ্ছে। রুমন জানান, “নবজাতক জন্মের এই পরিসংখ্যানে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ (যার মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ও সভায় আলোচিত হয়েছে।

প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, দুর্গম এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা নিয়মিত উপস্থিত থাকবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট
মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট
মন্ত্রণালয় পেলেন নজরুল ইসলাম খান ও রিজভী
মন্ত্রণালয় পেলেন নজরুল ইসলাম খান ও রিজভী