• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ০৩:১৭ পি.এম.
অভিযান পরিচালনা করেন সংস্থাটির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম-ছবি-ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালামের নির্দেশনায় মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (৪ মার্চ) রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সংস্থাটির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। 

অভিযানে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচতলায় জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেলে বিল্ডিংয়ের মালিক খাতিজা বেগম গংকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবহেলা না করার জন্য সতর্ক করা হয়।

এছাড়া পাশের আরেকটি ভবনে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে মশার লার্ভা শনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মশক নিধন কর্মীরা ওষুধ প্রয়োগ করে লার্ভা ধ্বংস করেন। একই সঙ্গে ভবনের কেয়ারটেকার মো. সুজনকে সতর্কতামূলকভাবে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার মিজানুর রহমানসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনসার সদস্যরাও এ সময় দায়িত্ব পালন করেন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, মশার প্রজনন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও বাসাবাড়ি ও আশপাশে কোথাও পানি জমে না রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল