• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৪ মার্চ ২০২৬, ০৩:২৪ পি.এম.
হার্মিস ৯০০ ড্রোন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। শাফাক নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, হামলা চালানোর আগেই ড্রোনটিকে লক্ষ্য করে গুলি করা হয় এবং সেটিকে মাটিতে নামানো সম্ভব হয়। তারা দাবি করেছে, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন সফলভাবে জব্দ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি সম্পূর্ণ সশস্ত্র ও অক্ষত অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি ইরানের বিমানবাহিনীর মহাকাশ ইউনিটের হেফাজতে রয়েছে। প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের জন্য ড্রোনটি মহাকাশ বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইসফাহান ও তাবরিজসহ বিভিন্ন প্রদেশে আরও ছয়টি উন্নত হার্মিস ড্রোন ভূপাতিত করা হয়েছে। একইসঙ্গে সংঘাত শুরুর পর থেকে প্রায় ৩৫টি শত্রু ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে ইরান।

উল্লেখ্য, হার্মিস ৯০০ ইসরায়েলের ব্যবহৃত একটি আধুনিক ড্রোন, যা নজরদারি ও আক্রমণ অভিযানে ব্যবহৃত হয়। এটি একটানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে অবস্থান করতে পারে। দিন-রাত পর্যবেক্ষণের পাশাপাশি মেঘ বা ধোঁয়ার মধ্যেও ছবি সংগ্রহে সক্ষম এই ড্রোনটি মাটিতে চলমান লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে।

ভিওডি বাংলা/এমএস

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!