• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ০৩:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যেই আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন।

বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পুনর্বণ্টনের পর তিনি শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সুলতান সালাউদ্দিন টুকু আগে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি কেবল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

হাবিবুর রশিদকে আগে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বে থাকবেন। আর মো. রাজীব আহসানকে নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি আগে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ফারজানা শারমীনকে আগে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পুনর্বণ্টনের পর তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

মো. নুরুল হক আগে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ববি হাজ্জাজকে আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছিল। রুলস অব বিজনেস অনুযায়ী এ পুনর্বণ্টন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট
মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট
মন্ত্রণালয় পেলেন নজরুল ইসলাম খান ও রিজভী
মন্ত্রণালয় পেলেন নজরুল ইসলাম খান ও রিজভী
মে থেকে ৫ কোটি বৃক্ষরোপণ শুরু: পরিবেশমন্ত্রী
মে থেকে ৫ কোটি বৃক্ষরোপণ শুরু: পরিবেশমন্ত্রী