• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির কঠোর নির্দেশ ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল, রাজধানীতে গতি বেড়েছে যানবাহনের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা ছাত্রদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ চালের দাম বাড়ার খবর শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০৬:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) এই তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

প্রাথমিক পরিকল্পনায় ওই দিন প্রধানমন্ত্রীর বগুড়া সফরও থাকছিল, যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিজয়ী হন। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও জয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ৯ এপ্রিল ওই আসনে উপনির্বাচন আয়োজন করেছে।

উপনির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি জানান, “বগুড়া সদর আসনে উপনির্বাচন চলমান থাকায় এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ করলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারত। প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থেকেই কাজ করছেন।”

এর আগে, ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে এসে সাংবাদিকদের জানিয়েছেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন।

উল্লেখ্য, ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ছুটি আরও বাড়ানোর বিষয়ে যে বার্তা দিলেন সেতুমন্ত্রী
ঈদের ছুটি আরও বাড়ানোর বিষয়ে যে বার্তা দিলেন সেতুমন্ত্রী
পদত্যাগের কারণ জানালেন দুদক চেয়ারম্যান
পদত্যাগের কারণ জানালেন দুদক চেয়ারম্যান
কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল
কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল