• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চেক হস্তান্তর

বরগুনা প্রতিনিধি    ৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বরগুনা অফিসের পক্ষ থেকে মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তাছলিমা আক্তারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের সদস্যদের হাতে ৪৬ লাখ টাকার চেক তুলে দেন। 

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম,বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক, বরগুনা বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি:) সৌরভ কুমার সাহা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মিজানুর রহমান ইউনুস।

ভিওডি বাংলা-জাহিদুল ইসলাম মেহেদী/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদলের হামলায় প্রেসক্লাবে সভাপতি গুরুতর আহত
যুবদলের হামলায় প্রেসক্লাবে সভাপতি গুরুতর আহত
কালিয়ায় ইয়াবাসহ আটক ১
কালিয়ায় ইয়াবাসহ আটক ১
খাগড়াছড়িতে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
খাগড়াছড়িতে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ