• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ৪

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৩ মার্চ ২০২৬, ০৪:০২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় পৃথক দু’টি অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদক সেবনের দায়ে আরও চারজনকে মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) থানা সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার সময় পাংশা থানাধীন পৌরসভার সত্যজিতপুর এলাকার মো. নাইম মণ্ডলের বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মো. সুজন কাজী (২৮) নামে এক ব্যক্তির নিকট হতে ২০ (বিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সে পৌরসভার সাবেক নারায়ণপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে নারায়ণপুর এলাকায় পাংশা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে মো. আবু রাশেদ (১৯) নামে অপর এক ব্যক্তির নিকট হতে ১০ (দশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমীরপুর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

এ ঘটনায় পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, মাদক সেবন অবস্থায় মাগুড়াডাঙ্গী গ্রামের মিন্টু শেখের ছেলে আকাশ শেখ (২১), মৃত বানাত আলী শেখের ছেলে উজ্জ্বল শেখ (২৮), মৃত বাদশা শেখের ছেলে মো. মানিক হাসান (২৮) ও আব্দুল মালেক সরদারের ছেলে মো. ছরোয়ার শেখ (৪৫)কে আটক করা। তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাস ১৫ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুইজন ট্যাপেন্টাডল ব্যবসায়ী ও ৪ জন দণ্ডপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা-এস,কে পাল সমীর/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দোলপূর্ণিমায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মোৎসব শুরু
দোলপূর্ণিমায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মোৎসব শুরু
যুবদলের হামলায় প্রেসক্লাবে সভাপতি গুরুতর আহত
যুবদলের হামলায় প্রেসক্লাবে সভাপতি গুরুতর আহত
কালিয়ায় ইয়াবাসহ আটক ১
কালিয়ায় ইয়াবাসহ আটক ১