• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ কয়েকটি অঞ্চলে দু’য়েক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বাড়তি অংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েক দিন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী কয়েক দিনে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক দিনে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
সারাদেশে বাড়বে আরও শীতের দাপট: আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে বাড়বে আরও শীতের দাপট: আবহাওয়া অধিদপ্তর
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা