• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০৯:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ঈদকে ঘিরে ট্রেনের টিকিট সংগ্রহে যাত্রীদের দুর্ভোগ কমাতে সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদ উপলক্ষে যাত্রার টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। 

রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারবেন। এজন্য আগে একবার নিবন্ধন বা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। পূর্বে নিবন্ধন করা থাকলে সরাসরি লগইন করেই টিকিট কাটা যাবে।

নিবন্ধনের জন্য https://eticket.railway.gov.bd/ ঠিকানায় প্রবেশ করে উপরের ডান পাশে থাকা ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করে ‘ভেরিফাই’ বাটনে চাপ দিলে মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। সেই ওটিপি প্রদান করলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে।

টিকিট কাটতে লগইন করার পর ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য এবং শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ অপশনে ক্লিক করতে হবে। নির্ধারিত তারিখে চলাচলকারী ট্রেনের তালিকা, ছাড়ার সময় ও আসন খালি আছে কি না-এসব তথ্য তখন দেখা যাবে।

পছন্দের ট্রেন নির্বাচন করে ‘ভিউ সিটস’–এ ক্লিক করলে খালি আসনের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে প্রয়োজনীয় আসন বেছে নিয়ে ‘কন্টিনিউ পারচেজ’ অপশনে এগোতে হবে। এরপর আবার একটি ওটিপি মোবাইলে পাঠানো হবে, সেটি নিশ্চিত করলে পরবর্তী ধাপে যাওয়া যাবে।

সবশেষে মোবাইল ব্যাংকিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। একই সঙ্গে নিবন্ধিত ই-মেইল ঠিকানায় টিকিটের কপিও পাঠানো হবে।

ডাউনলোড করা পিডিএফ টিকিট মোবাইলে প্রদর্শন করেই ভ্রমণ করা যাবে। এছাড়া প্রয়োজন হলে ই-মেইল থেকে প্রিন্ট কপি নিয়ে ফটো আইডিসহ সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে ছাপানো টিকিটও সংগ্রহ করা যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন পদ্ধতির মাধ্যমে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে ভিড় ও অনিয়ম কমবে এবং যাত্রীরা দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় টিকিট সংগ্রহ করতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনি হত্যায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন: বাংলাদেশ
খামেনি হত্যায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন: বাংলাদেশ
‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
ঢাকায় খামেনির স্মরণে ইরান দূতাবাসে শোকবই
ঢাকায় খামেনির স্মরণে ইরান দূতাবাসে শোকবই