• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মৃত্যুর দুইদির পর ইকরার ফেসবুক আইডি উধাও, যা জানা গেল

বিনোদন ডেস্ক    ২ মার্চ ২০২৬, ১১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

দাম্পত্য কলহ ও পরকীয়ার জেরে আত্মহত্যা করা অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামে নানাবাড়িতে দাফন করা হয়েছে। এর আগেই ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে আলভীর বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকেই তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে জানা যায়, ইকরার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের হিসাব হ্যাক করা হয়েছে। বেলা একটার সময়ও তার হিসাব সচল ছিল। তবে দেড়টার দিকে ইকরার বান্ধবী সামিয়া আলম বিষয়টি টের পান। তার দাবি, জাহের আলভীই ইকরার হিসাব হ্যাক করেছেন।

সামিয়া আলম জানান, তাদের তিন বান্ধবীর একটি আলাপচক্র ছিল। সেখানে হঠাৎ করে দেখা যায়, ইকরার সব বার্তা মুছে গেছে। বিষয়টি নিয়ে আরেক বান্ধবীর সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হন—এ কাজ আলভী করেছেন বলে তাদের ধারণা।

কেন আলভীর বিরুদ্ধে অভিযোগ—এ প্রশ্নে সামিয়া বলেন, আলভী হিসাব হ্যাক করানোর সঙ্গে জড়িত। এর আগেও তার এমন কাজের কথা তারা শুনেছেন। তিনি দাবি করেন, ওই আলাপচক্রে ইকরা তার পারিবারিক নানা সমস্যা ও সংকটের কথা জানিয়েছিলেন। আলভীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও সেখানে ছিল। তাই সেসব মুছে ফেলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাদের সন্দেহ।

সামিয়া আরও জানান, ইকরার মৃত্যুর পর থেকেই তার ব্যবহৃত মুঠোফোন পল্লবী থানার পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।

এদিকে স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা হওয়ার পর থেকে জাহের আলভীর অবস্থান নিশ্চিতভাবে জানা যায়নি। রোববার রাতে দেশে ফিরেছেন—এমন গুঞ্জন থাকলেও তার দেখা মেলেনি। বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
নারীকেন্দ্রিক গ্যাংস্টার নাটক ‘গোলাপী’
নারীকেন্দ্রিক গ্যাংস্টার নাটক ‘গোলাপী’
কেন ৬ লাখ টাকার ভাড়া বাসায় থাকছেন শ্রদ্ধা?
নিজের বাড়ি থাকতে কেন ৬ লাখ টাকার ভাড়া বাসায় থাকছেন শ্রদ্ধা?