রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (০২ মার্চ) রাত ১০টায় রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আজ রাত দশটায় জরুরি ভিত্তিতে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এতে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করবেন। তবে সংবাদ সম্মেলনের সুনির্দিষ্ট এজেন্ডা বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ভিওডি বাংলা/আ







