• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই বিপ্লবে শহীদ ইউসুফের পরিবারের পাশে তারেক রহমান

   ২ মার্চ ২০২৬, ০৮:২৪ পি.এম.
শহীদ ইউসুফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন 'আমরা বিএনপি পরিবার' এর প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সোমবার (২ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় শহীদ ইউসুফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর নেতৃত্বে এই প্রতিনিধিদল শহীদ ইউসুফের মা সাথী ইসলামের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের পক্ষ থেকে গভীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এসময় প্রতিনিধিদলের পক্ষ থেকে ইউসুফের শহীদি মর্যাদা রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. আব্দুল আওয়াল এবং স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি গণমাধ্যমে ‘ঠাণ্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহীদ পরিবার, মেলেনি স্বীকৃতি, খোঁজ নেয় না কেউ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর তিনি দ্রুত শহীদ পরিবারটির পাশে দাঁড়ানোর এই নির্দেশনা দেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি: জামায়াত
ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি: জামায়াত
শহরে উন্নয়ন হলেও পিছিয়ে আছে গ্রামগুলো: নাদিয়া পাঠান
শহরে উন্নয়ন হলেও পিছিয়ে আছে গ্রামগুলো: নাদিয়া পাঠান
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী