• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা মানে বিএনপি’র দুর্বলতা নয়- ডা.রফিকুল

   ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১২ পি.এম.
শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের প্রয়োজনে সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। একইভাবে তার দল বিএনপিরও মানুষের পাশে এসে দাাঁড়ায় সব সময়।

তিনি বলেন, সবশেষ ছাত্র-জনতার আন্দোলনের পর যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয় তারপর থেকেও বিএনপি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অথচ বিএনপির এই সহযোগিতার হাতকে অনেকে বিএনপির দুর্বলতা বলে মনে করছেন। আমাদের বক্তব্যে স্পষ্ট, বিএনপির এই সহযোগিতা দুর্বলতা নয়। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের পাশে ছিল; পাশে থাকবে। আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করবে।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. রফিকুল।

তিনি বলেন, দেশের মানুষ এখনো দুঃখ দুর্দশায় আছে; আমরা মনে করেছিলাম যারা এক সঙ্গে ছিলাম আন্দোলনে; সবাই যথাযথ পদক্ষেপ নেবে কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। বরং তারা পিছনের দরজা দিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন। প্রতিটা সেক্টরে তারা প্রভাব বিস্তার করে যাচ্ছে।

এসময় জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ডা. রফিক।

এছাড়াও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম