• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাঘাটায় পুলিশের অভিযানে ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক    ২ মার্চ ২০২৬, ০৩:৩৪ পি.এম.
সাঘাটা থানা। ফাইল ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামের রোববার (১ মার্চ) অভিযান চালিয়ে জনৈক স্বপন সর্দারের সেচ পাম্পের ঘরের ভিতরে গাঁজা ক্রয়-বিক্রয় কালে মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্র সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃতরা হলো বাদিনারপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাওন আকন্দ (২৩) একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ নাইম ইসলাম (২২)। গ্রেপ্তরের সময় তাদের কাছে ২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনে ব্যবহৃত ২ টি কলকি, ৭ টি গ্যাস লাইটার, গাঁজা কাটায় বাবহৃত ৩ টি কাঁচি ও কাটার, ১ টি চায়নিজ কুড়াল, ১ টি হাতুড়ি ও ১ টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়। 

এ বিষয়ে থানা পুলিশের সাথে কথা হলে তারা জানান, ১ মার্চ রাত অনুমান ১২ টায় সাঘাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান টিম সাঘাটা উপজেলার  জুমারবাড়ি ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামের জনৈক স্বপন সরদারের সেচ পাম্প ঘরে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পাইয়া কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে আসামি শাওন আকন্দ (২২) ও  নাঈম ইসলাম(২৩) দ্বয়কে গ্রেপ্তার করেন।  এবং  জনৈক স্বপন সর্দার নামে এ ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

ধৃত আসামীদ্বয় এর দেহ তল্লাশী করে ২০০ (দুইশত) গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা ও গাজা সেবনে ব্যবহৃত সরঞ্জামাদি এবং দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করেন। দীর্ঘদিন থেকে তারা পরস্পরের যোগ সাজশে অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও প্রভাব বিস্তারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রেখে আসিতেছে। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে সাঘাটা, থানায় অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের  করেছেন বলে জানা গেছে ।

ভিওডি বাংলা/ইমন মিয়া/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রংপুরে গুলি করে হত্যার হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার
রংপুরে গুলি করে হত্যার হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার
বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত
গাইবান্ধা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত
বেড়পাড়া কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট, ভোগান্তিতে গ্রামবাসীরা
বেড়পাড়া কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট, ভোগান্তিতে গ্রামবাসীরা